অপারেশন ডেভিল হান্ট : ফেঞ্চুগঞ্জে সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ পালবাড়ি (৯০ মেগাওয়াট) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার আরমান হোসেন আনু (৫৪) মাইজগাঁও ইউনিয়নের ফরিদপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য। তিনি উপজেলার মাইজগাঁও ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের মৃত মো. রব্বানির ছেলে।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার ইউপি সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে করা বিভিন্ন ধারার ৩টি মামলার আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed