পঞ্চগড়ের দেবীগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় দেবীগঞ্জ অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের আয়োজনে এবং দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের কারিগরি সহযোগিতায় বিনামূল্যে এ সেবা প্রদান করা হয়।
চক্ষু শিবিরের উদ্বোধন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্ষু শিবির আয়োজক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি, বাবুল হোসেন সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবীগঞ্জ সমন্বয়ক ওয়াসিস আলম ও খালিদ মাহমুদ সৈকত প্রমুখ।
চক্ষু শিবির পরিচালনা করেন দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. দিনাই কুমারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল টিম। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়। চক্ষু শিবিরে দেড় হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা পেয়েছেন।অপারেশন উপযোগী ৬৫ জন রোগীকে দিনাজপুরে নিয়ে বিনামূল্যে অপারেশন করানো হয়।
Related News
ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়ের জনপদ, বাড়ছে শীতের তীব্রতা
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়Read More
চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, মহাসড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে যাত্রীকে জিম্মি করে টাকা লুটের চেষ্টায় বাধা দেওয়ায় চলন্ত বাসRead More



Comments are Closed