সিলেট নগরী থেকে কিশোরী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগরের দর্জিপাড়া এলাকার একটি বাসা থেকে শ্যামা রানী সরকার (১৪) নামে এক গৃহকর্মী কিশোরী নিখোঁজ হয়েছে।
এ ঘটনায় ঐ কিশোরীর মা সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ কিশোরী শ্যামা রানী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ধর্মদেহী গুদামবাজার এলাকার সমভু সরকার ও সুমি রানী বিশ্বাস দম্পতির মেয়ে।
সে ২০২০ সাল থেকে নগরীর রায়নগরের দর্জিপাড়া (সৌরভ-১৯/২) এলাকার শিল্পী দত্ত সেনাপতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিলো।
নিখোঁজ কিশোরী শ্যামা রানীর মা সুমি রানী বিশ্বাস জানান, গত ১৩ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে আটটার দিকে শিল্পী দত্ত সেনাপতি মেয়েকে বাসায় রেখে একই বাসার ২য় তলায় গিয়েছিলেন।
কিছু সময় পর এসে আমার মেয়েকে আর বাসায় পাওয়া যায়নি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাকে কোথাও পাওয়া যাচ্ছে না।
সুমি রানী বিশ্বাস জানান, এ ঘটনায় আমি কোতোয়ালী থানায় নিখোঁজ সাধারন ডায়েরীর আবেদন করেছি। আমি দ্রুত আমার মেয়ের সন্ধান চাই।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই রিংকি বলেন, ঐ মেয়ের মা একটি নিখোঁজ সাধারন ডায়েরী করেছেন। এ ঘটনায় পুলিশ কাজ করছে।
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed