ড. ইউনূসকে প্রধান করে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
ছয়টি সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে অধিক পর্যবেক্ষণ, পর্যালোচনা এবং বিবেচনা গ্রহণের জন্য এই কমিশন গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে— আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এ কমিশন কাজ শুরু করবে এবং কমিশনের মেয়াদ ছয় মাস। এই কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করবে প্রধান উপদেষ্টার কার্যালয়।
কমিশনের অন্য সদস্যরা হলেন—সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক।
এতে আরও বলা হয়েছে—নির্বাচনকে সামনে রেখে পুলিশের কার্যক্রমসহ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ এবং দুর্নীতি সংক্রান্ত যেসব সুপারিশ সংস্কার কমিশনগুলো করেছে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে এই কমিশন।
Related News
দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বিমানবন্দরে হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকেRead More
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বছরের ২৭ মে’র মধ্যে পাঁচ ধাপে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়নRead More



Comments are Closed