টাঙ্গুয়ার হাওরে পরিচ্ছনতা কাজে শিক্ষার্থীদের সাথে অংশ নিলেন ডিসি
বিশেষ প্রতিনিধি: রামসার প্রকল্প ভুক্ত দেশের দ্বিতীয় বৃহৎ জলাভুমি টাঙ্গুয়ার হাওরে পরিচ্ছনতায় শিক্ষার্থীদের সাথে অংশ গ্রহন করলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক।
জীববৈচিত্রের ভরপুর গাছ মাছ অতিথি পাখিদের অভয়ারণ্য হাওর ও সীমান্তঘেষা পর্যটন কেন্দ্র ‘টাঙ্গুয়ার হাওর রক্ষায় ” প্লাস্টিক দূষণ বর্জন করি, পরিচ্ছন্ন টাঙ্গুয়া গড়ি” এই স্লোগানকে সামনে রেখে বুধবার তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
ওই পরিচ্চনতা অভিযানে শতাধিক স্কুল শিক্ষার্থীদের সাথে অংশ গ্রহন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
পর্যটন সমৃদ্ধ টাঙ্গুয়ার হাওরে প্রতি বছর দেশ বিদেশে থেকে প্রায় ৫ লক্ষাধিক পর্যটক-ভ্রমণ পিপাসু, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা স্ট্যাডি ট্যুরে এখানে ভ্রমনে আসেন। প্লাস্টিক, পলিথিন, কাঁচের বোতলসহ নানা বর্জ্যসহ মানববর্জ্যে টাঙ্গুয়ার হাওরের জীব বৈচিত্র ও পরিবেশ দূষিত হচ্ছে। সব ধরণের দূষণ প্রতিরোধে সকলকে আরো সচেতন হতে হবে। জীববৈচিত্র রক্ষা করেই পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অভিযানে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), স্কুল শিক্ষার্থী, সমাজ উন্নয়নকর্মী, পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্ধ,টাঙ্গুয়ার হাওর তীরবর্তী জনপদের মানুষজন অংশ নেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আবুল হাসেম বলেন, শতাধিক স্কুল শিক্ষার্থী বুধবারের ওই পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহন করে পরিচ্ছন্ন টাঙ্গুয়ার হাওর গঠনে অঙ্গীকার করেন।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed