Main Menu

সিলেটে আবাসিক হোটেল থেকে ৩ নারী-পুরুষ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীতে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ নারী-পুরুষকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরীর বন্দরবাজাস্থ হোটেল সিটি হার্টের ৪র্থ তলার ১০২ নং কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের দিরাই ধল আশ্রমের আবু বকর মিয়ার ছেলে মোঃ তুহিম আহমদ (২০), সিলেটের কানাইঘাটের উজানবরাপাইতের মৃত বশির আহমদের ছেলে নিজাম (৫৫) ও মোছাঃ বিলকিছ নাহার পপি (২০)। তবে মোছাঃ বিলকিছ নাহার পপির পরিচয় জানায়নি পুলিশ।

সোমবার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Share





Related News

Comments are Closed