সিসিকের সাবেক কাউন্সিলর আফতাবের বাসায় ভাঙচুর আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায় ভাঙচুর ও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিলেটের উপসহকারী পরিচালক মো. বেলাল হোসেন বলেন, “আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট পীরমহল্লায় সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় গিয়ে আগুন নিভাতে সক্ষম হয়েছে।’
পীর মহল্লা এলাকার বাসিন্দারা জানিয়েছেন, “রাত সাড়ে নয়টার দিকে একদল লোক মোটরসাইকেল নিয়ে এসে প্রথমে বাসায় ভাঙচুর চালায়। পরে তারা যাওয়ার সময় আগুন লাগিয়ে দিয়ে যায়।”
গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আরেকবার সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংয়োগের ঘটনা ঘটেছিল।
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যা ও হামলার ঘটনায় সিলেটের বিভিন্ন থানায় হওয়া একাধিক মামলার আসামি আফতাব হোসেন খান ৫ আগস্টের পর দেশ থেকে পালিয়ে যান। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে জানা গেছে।
Related News
সিলেটে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় অটোরিকশাচালক জেলে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক হিলুয়াছড়ায় স্লুইস গেট ও সেতুর নিচ থেকে অবৈধভাবেRead More
গোলাপগঞ্জে গ্রেফতারকৃত শিক্ষকের মুক্তি দাবি ও কর্মসূচি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদেRead More



Comments are Closed