সিলেটে ভারতীয় অবৈধ চকলেটসহ ৪ তরুণী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর নাইওরপুল এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চকলেটসহ চার তরুণীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) বেলা ১টার দিকে নাইওরপুলস্থ এসএ পরিবহনের সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ২ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় কিটকাট চকলেট জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন— যশোর জেলার মনিরামপুর থানার তাজপুর গ্রামের আবু বাক্কারের মেয়ে শিরিনা, খুলনা জেলার ডুমুরিয়া থানার আইতলা বাজার এলাকার আকরাম আলীর মেয়ে লিমা, যশোর কোতোয়ালী থানার শংকরপুর গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে শিলা বেগম এবং একই গ্রামের আছাদ নূরের মেয়ে লিনা খাতুন।
সোমবার রাতে এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
পানিতে ডুবে ও মোটরসাইকেল দূর্ঘটনায় ১০ মাসে প্রাণ গেল শাবির ৭ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি বছরের ১০ মাসে বিভিন্নRead More
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More



Comments are Closed