Main Menu

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের মশারী ও ইফতার বিতরণ

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে মশার উপদ্রবে অতিষ্ঠ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন।

Manual3 Ad Code

মঙ্গলবার (৩ মার্চ) নগরীর ৪নং ওয়ার্ডে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে মশারী বিতরণ করা হয়। একইসঙ্গে শতাধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

নাসিম হোসাইন বলেন, মশার যন্ত্রণায় নগরবাসী অতিষ্ঠ। আমরা যারা সামর্থ্যবান, তারাও যেখানে হিমশিম খাচ্ছি, সেখানে দরিদ্র মানুষের অবস্থা আরও করুণ। তাদের কষ্ট লাঘবে আমাদের এই সামান্য প্রয়াস। তিনি জানান, পবিত্র রমজান মাসজুড়ে নগরবাসীর সেবায় এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code