Main Menu

শহীদ ৫ সাংবাদিক পরিবার পেলো কোটি টাকার চেক

বৈশাখী নিউজ ডেস্ক : জুলাই অভ্যুত্থানে শহীদ পাঁচ সাংবাদিক পরিবারকে এক কোটি টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের প্রতিশ্রুতি অনুযায়ী টাকার এ চেক দেয়া হয়।

বুধবার (২৯ জানুয়ারী) বিকাল ৩টায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই চেক দেওয়া হয়।

কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক ইয়াসিন রহমান পাভেল, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী, বাংলানিউজ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক লুৎফর রহমান হিমেল ও নির্বাহী তৌহিদুল ইসলাম মিন্টুসহ অন্যান্য সিনিয়র সাংবাদিক।

শহীদ পাঁচ সাংবাদিক হলেন :
সিলেটের দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ও নয়া দিগন্তের সিলেট ব্যুরোপ্রধান আবু তাহের তুরাব, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমসের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মেহেদী, দ্য রিপোর্ট ডটলাইভের সাবেক ভিডিও জার্নালিস্ট তাহির জামান প্রিয়, দৈনিক ভোরের আওয়াজের গাজীপুরের গাছা থানা প্রতিনিধি শাকিল হোসেন ও দৈনিক খবরপত্রের প্রদীপ ভৌমিক (৫৫)।

Share





Related News

Comments are Closed