সিকৃবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কর্মচারী ও ক্যাম্পাসের আশেপাশের অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিকৃবি।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদের নিচতলায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করেন তারা।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মচারী ও ক্যাম্পাসের আশেপাশের দুই শতাধিকের বেশি মানুষের মাঝে কম্বল বিতরন করেন তারা।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণী পুষ্টি বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ জসিম উদ্দিন, কৌলিবিজ্ঞান ও প্রাণী প্রজনন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আতাউর রহমান ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কৃষি সম্পাদক গোলাম মর্তুজা সেলিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহমুদুর রহমান ও আল হোসাইন প্রমূখ। এসময় সিকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রফেসর ড. মোঃ জসিম উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি সমাজ সেবামূলক কার্যকলাপ করার জন্য। আশা করি আগামীতেও বিশ্ববিদ্যালয়সহ দেশ ও জাতির যে কোন ক্লান্তিলগ্নে তাঁরা কাজ করে যাবে।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কৃষি সম্পাদক গোলাম মর্তুজা সেলিম বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে রাষ্ট্র তার নাগরিকদের মৌলিক অধিকার দিতে শুধু ব্যর্থই হয় নি, বরঞ্চ নাগরিকদের সাথে চেতনার নামে তামাশায় মত্ত ছিল। জুলাইয়ের ছাত্র-জনতার বিপ্লব নাগরিকের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় আবার নতুন করে স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নে অগ্রগতি কতখানি তা বরাবরের মতোই প্রশ্ন থেকে যায়?সরকার এর উচিত ছিলো,অসহায় ও শীতার্ত মানুষ এর পাশে দাঁড়ানো, কিন্তু এই কাজে সরকার বরাবরের মতোই ব্যার্থ হয়েছে বলে আমি মনে করছি। তাই আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস এর মাধ্যমে যতটুকু সম্ভব, তা নিয়ে আপনাদের দৌড়গোড়ায় হাজির হয়েছি।এটা বরাবরের মতোই ক্ষুদ্র উপহার। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান করবো অসহায় মানুষদের পাশে শীতবস্ত্র নিয়ে পাশে থাকার জন্য।
উল্লেখ্য ইতোপূর্বে সিকৃবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুইবার শীতবস্ত্র বিতরণ করা হয়।
Related News
সিলেটে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনেরRead More
সিলেটের সিলামে দু’পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামেRead More



Comments are Closed