সিলেট সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্ত এলাকায় চোরাচালান যেন থামছে না। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ৬১ লাখ টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, পান্থুমাই, মিনাটিলা, সোনারহাট, বিছনাকান্দি, সংগ্রাম, কালাইরাগ, কালাসাদেক এবং নোয়াকোট বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ী, লেহেঙ্গা, কমলা, চিনি, হোয়াইট টোন ক্রিম, শুটকি, শীতের কম্বল, মেহেদী, জিরা, কিসমিস, মদ, ফেন্সিডিল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা।
যার বাজারমূল্য ৬০ লক্ষ ৯৩ হাজার ৮০০ বলে জানায় বিজিবি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, জব্দ মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্ত এলাকায় চোরাকারবার প্রতিরোধ এবং নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর ধারাবাহিকতায় চোরাই এসব চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed