Main Menu

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, বইছে শৈত্য

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে, ৯.৮ ডিগ্রি।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে আবহাওয়া অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।

আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, মাঘের মাঝামাঝিতে এসে কুয়াশার চাদরে মোড়ানো প্রকৃতিতে চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত। এই জনপদে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সূর্যের দেখা মিললেও শীতের দাপট বেশি।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান বলেন, শ্রীমঙ্গলের তাপমাত্রা আজ ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন এভাবে তাপমাত্রা ওঠানামা করবে।

Share





Related News

Comments are Closed