সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে আরও ২ কোটি টাকার চোরাই পণ্য, পশু, ফল ও মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বাহিনীটির ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল টিম শুক্রবার দিবাগত রাত (২৫ জানুয়ারি) ও শনিবার ভোরে অভিযান চালিয়ে এসব জব্দ করে।
শনিবার দুপুরে বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর, সোনারহাট, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, তামাবিল, নোয়াকোট, কালাসাদেক, কারাইরাগ ও পাথরকোয়ারি বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ডালিম, কমলা, চিনি, ক্রিম, রিং গার্ড, ফেসওয়াশ, সানগ্লাস, চকলেট, ক্যান্ডি, জিলেট ব্লেড কম্বল এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করেন। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করেছে বিজিবি।
জব্দকৃত মালামালের মূল্য ২ কোটি ৭ লাখ ৫০ হাজার ৬২৫ টাকা বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান- সীমান্ত সুরক্ষা ও চোরাচালন রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত শুক্রবার ভোর রাতে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে ৫ কোটি টাকার চোরাই মালামাল জব্দ করে বিজিবি।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed