সব বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক আজ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে আজ শুক্রবার বৈঠক ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সংগঠনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে শুক্রবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খুলনা বিভাগে সকাল ১০টায়, সিলেট বিভাগে বেলা ১১টায়, বরিশাল বিভাগে বেলা ৩টায়, চট্টগ্রাম বিভাগে (২) বিকেল ৪টায়, ঢাকা বিভাগে বিকেল ৫টায়, চট্টগ্রাম বিভাগে (১) সন্ধ্যা ৬টায়, রাজশাহী বিভাগে সন্ধ্যা ৭টায় ও রংপুর বিভাগে রাত ৮টায় বৈঠক অনুষ্ঠিত হবে।
তবে অনিবার্য কারণবশত ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় বৈঠক আয়োজন করা হবে।
সব বিভাগীয় প্রতিনিধিদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed