সিলেটে পুলিশের পৃথক অভিযানে চার ছিনতাইকারী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করেছে ২টি সিএনজি অটোরিকশা।
সোমবার (২০ জানুয়ারি) রাতে নগরীর দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাতে নগরীল মিরাবাজার এলাকায় ছিনতাইয়ের চেষ্টা করে একটি চক্র। এসময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শাহপরাণ থানার বালুরচ এলাকার কাদির মিয়ার ছেলে বিল্লাল আহমদ এবং জালালাবাদ থানার টুকেরবাজার ভাইয়ারপাড় গ্রামের নূর মিয়ার ছেলে আক্তার আহমদ। এসময় তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১২-৩৮৪০) জব্দ করা হয়।
এদিকে, একই রাতে নগরীর পাঠানটুলা এলাকায় ছিনতাই করার সময় আরো ২ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তারা হচ্ছেন- মোগলাবাজার থানার পশ্চিমপাড়ার হাসামপুর গ্রামের মো. ছিদ্দিক আলীর ছেলৈ মো. হামিদুর রহমান এবং নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোড এলাকার মৃত আজমল হোসেনের ছেলে আজহার। ছিনতাইকাজে তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১২-৩৪৫৪) জব্দ করে পুলিশ।
তাদেরকে মঙ্গলবার (২১ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটে দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতেরRead More
মূল্য ছাড়ের ঘোষণা দিয়ে প্রতারণা, সিলেটে ৪ কাপড়ের দোকানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সাইনবোর্ডে ৭০ শতাংশ মূল্য ছাড়ের ঘোষণা। কিন্তু বাস্তবে ছাড় দেওয়া হচ্ছে মাত্রRead More



Comments are Closed