Main Menu

সিলেটে আবাসিক হোটেল থেকে চার নারী-পুরুষ গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চার নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) নগরীর আম্বরখানা হোটেল নুরানী ও হোটেল আলীবাবা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ ফয়ছল আহমদ (২২), ওয়াহিদুল হাসান (৩২), মোছাঃ শাপলা বেগম (২৩) ও মোছাঃ শাহীনা আক্তার সীমা (৩৩)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইমলাম এক বিজ্ঞপ্তিতে জানান, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed