গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জের সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী (২২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাদক্ষিণ-বিয়ানীবাজার সড়কের কালামিয়ার ডাউনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোহাম্মদ আলী উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা মাইজপাড়া নির্বাসী জনাব নজু আহমেদের ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই হাসান আহমদ।
জানা যায়, মোহাম্মদ আলী রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গোলাপগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যাওয়ার পথে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ঢাকদক্ষিণ-বিয়ানীবাজার রোডের কালামিয়ার ডাউনে আসামাত্র একটি পিকআপ গাড়ি তাদের ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ আলী মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, রাস্তার পাশে থাকা কাটাতার গলায় ঢুকে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed