সিলেটে কর আইনজীবির বাসায় চুরি, টাকা ও স্বর্ণাংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীর সুবিধবাজার এলাকার লন্ডনি রোডে এক কর আইনজীবীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কেউ বাসায় না থাকার সুযোগে এক বা একাধিক চোর ঘরের দরজার তালা ভেঙ্গে টাকা, স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে ওই আইনজীবির অভিযোগ।
তবে তিনি শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেননি। খবর পেয়ে সিলেটের এয়ারপোর্ট থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সিলেট কর আইনজীবী সমিতির সমাজকল্যাণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন জানান- তিনি লন্ডনি রোডের ৬৩ নং বাসার ৩য় তলায় ভাড়া থাকেন। এ বাসার মালিক লন্ডন প্রবাসী ইসুফ কামাল।
আত্মীয়দের বাড়িতে যাওয়ায় দুই সপ্তাহ ধরে আইনজীবি রিপন ও তার পরিবার বাসায় নেই। সেই সুযোগে শুক্রবার সন্ধ্যার পর এক বা একাধিক চোর ঘরের দরজার তালা ভেঙে ঘরে থাকা আলমিরা থেকে ৫০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণসহ মূল্যবান অনেক জিনিসপত্র নিয়ে যায়।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন- খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় চোরদলের ফেলে যাওয়া একটি দা পুলিশ উদ্ধার করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed