ব্রাহ্মণবাড়িয়ায় ৯৪৭৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীর গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মাদক ব্যবসার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার হয়েছেন। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ৪৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মোহাম্মদপুর চৈলাখেল এলাকার মৃত আঃ রশিদের ছেলে মো. শফিকুল ইসলাম (৪১) ও শফিকুল ইসলামের স্ত্রী মোছা. সাবরিনা কায়সার লস্কর পাপিয়া (৩২)।
শনিবার (১৮ জানুয়ারি) রাত আটটার দিকে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খাটিহাতা এলাকায় অভিযানকালে ৯ হাজার ৪৭৫ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন কক্সবাজার পর্যন্তRead More
দুইদিন ধরে বিদ্যুৎহীন ভবনে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য, অসুস্থ দুইজন
বৈশাখী নিউজ ডেস্ক: চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরতRead More



Comments are Closed