সিলেটে গুলনী চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুলনী চা-বাগানে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকরা। ন্যায্য মজুরি, ভূমির অধিকার, ইনক্রিমেন্ট বাতিল ও চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি পালনকালে বিক্ষোভ সমাবেশ করে শ্রমিকরা।
গুলনী চা বাগানের পঞ্চায়েত সভাপতি শ্রী মৃত্যুঞ্জয় কর্মীর সভাপতিত্বে ও যুবনেতা শ্রী লিটেন সাওতালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাগানের সর্দার সহদেব কুর্মী, মঙ্গল মুন্ডা, লক্ষ্মণ মুন্ডা, প্রভাস কুর্মী, রবিলাল ভুইয়া প্রমুখ।
আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ ও তা বাস্তবায়ন, শ্রমিকদের মৌলিক ও ভূমির অধিকার নিশ্চিত করা, বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং দীর্ঘদিনের অচলাবস্থা দূর করে চা শ্রমিক ইউনিয়নের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরি দিয়ে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা বিভিন্ন ধরনের বঞ্চনা ও বৈষম্যের শিকার। তাই ন্যায্য মজুরি ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান তাঁরা।
দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed