সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিন (৬৫) হত্যাকাণ্ডের ঘটনায় জালাল আহমদ (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
তিনি জানান, রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
গত রবিবার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে ইসলামাবাদ এলাকায় শাহপরাণ মাজার রোডে নিজ বাসার অদূরে দুর্বৃত্তরা ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যা করে। পরিবারের লোকজন শাহাব উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে।শাহপরাণ বাজারেও তার দোকান রয়েছে। তিনি পরিবার নিয়ে ইসলামাবাদ এলাকায় নিজ বাসায় বসবাস করতেন।
নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ বলেন- রাত ১২টার দিকে স্থানীয় একজন তাদের বাসায় গিয়ে জানান, শাহাব উদ্দিনকে কারা যেনো আটকে রেখেছে। তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেেখেন। শাহাব উদ্দিনের ঘাড়ে তিনটি কোপ দেওয়া।
শাহাব উদ্দিনের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছেন। এর মধ্যে বড় ছেলে ফ্রান্সে থাকেন।
ময়না তদন্ত শেষে সোমবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে এদিন বাদ আসর জানাযা ও দাফন সম্পন্ন হয়।
পুলিশ জানিয়েছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী এ হত্যাকাণ্ড ঘটেছে। খুনিরা কয়েক দিন থেকে শাহাব উদ্দিনকে অনুসরণ করছিলো। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে এটি নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত ১২ আগস্ট সকালে সিলেট মহানগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর ‘নিকুঞ্জ ভিলা’ থেকে ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (১৫) এর মরদেহ উদ্ধার করা হয়। নিজ বাসার ভেতরে তাদের হত্যার ঘটনায় নগরীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।
ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আরও এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় সিলেট নগরজুড়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। শাহাব উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার জালাল আহমদের কাছ থেকে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে পুলিশ।
Related News
সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাবRead More
কিশোরগঞ্জের ইটনায় কিশোর হত্যা, সিলেটে গ্রেফতার ২
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ইটনায় খেলাধুলাকে কেন্দ্র করে নাঈম মিয়া (১৭) হত্যাRead More



Comments are Closed