সিলেটে নানার বাড়ি থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নুরী (১৬) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে তার পরিবারের সদস্যরা। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত নুরী জালালাবাদ থানাধীন মোগলগাঁও ইউনিয়নের মিরেরগাঁও এলাকার জুবায়ের আহমদের মেয়ে। তবে তার মরদেহ উদ্ধার করা হয় নানার বাড়ি থেকে। সে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী ছিল।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ১১টার পর কিশোরীর নানা থানায় ফোন দিয়ে বিষয়টি জানান। সে সময় নুরী নানার বাড়িতেই অবস্থান করছিল। রাতে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল হাবিব।
তিনি জানান, পরিবারের দাবি এটি আত্মহত্যা। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
Related News
সিলেটে বুধবার জামায়াতের সমাবেশ, প্রস্তুতি সভা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুলRead More
সিলেটে বিএনপির মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকেরRead More



Comments are Closed