সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ একজন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটক মো. আলমগীর (৫৮) চাঁদপুরের শাহারাস্তী উপজেলার পাড়ানগর গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে। পেশায় তিনি ট্রাক চালক।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোররাতে শাহপরাণ (রহ.) থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০ বস্তা (১৯,৬০০ কেজি) ভারতীয় চিনি ও একটি ট্রাক জব্দ করা হয়। উদ্ধারকৃত চিনির আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫২ হাজার টাকা। এসময় ট্রাক চালককে আটক করা হয়।
এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানার এসআই মো. সানাউল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটে মহানগর হাসপাতালকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের দরগাহ গেট এলাকার মহানগর হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০Read More
প্রতারণার দায়ে সিলেটে ‘বি বন্ড’-কে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বিজ্ঞাপনে বড় অঙ্কের মূল্যছাড় ও দামি মোড়কের মাধ্যমে প্রতারণার অভিযোগে সিলেট মহানগরেরRead More



Comments are Closed