সিলেটে সাবেক ছাত্রলীগ নেতা মাসুক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজার থেকে সাবেক ছাত্রলীগ নেতা মাসুক আহমেদকে (৩১) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তাদের একটি টিম বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার করে।
সিলেট কোতোয়ালি মডেল থানায় তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
মাসুক সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার চাল্লাইন গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও জৈন্তা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল বলেন- বুধবার বিকালে তাকে কোতোয়ালি থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, মাসুক আহমেদকে বৃহস্পতিবার সিলেট আদালতে তুলে ৫ দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেছে। তবে এর শুনানি পরবর্তীতে হবে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed