Main Menu

পঞ্চগড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় নারী এনজিওকর্মী নিহত

Manual1 Ad Code

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে এক যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হোসনে আরা মালা (৪২) নামে এক নারী এনজিওকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ পথচারী।

Manual7 Ad Code

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মালা পঞ্চগড় পৌরসভার ধাক্কামারা এলাকার শামসুজ্জোহা তরুণের স্ত্রী। তিনি বেসরকারি এনজিও আশাতে মাঠকর্মী হিসেবে চাকরি করতেন।

Manual6 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে জেলা শহরের প্রাথমিক শিক্ষা অফিসের সামনে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা হোসনে আরা মালা ছিটকে মহাসড়কে পড়ে গিয়ে বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন মোট ১৪ পথচারী।

Manual5 Ad Code

খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Manual2 Ad Code

দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

পঞ্চগড় সদর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই হেলপার ও বাসচালক পালিয়ে যান। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code