জকিগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জের আটগ্রাম এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কাজী কমর উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত কাজী কমর উদ্দিন (কমই মিয়া) উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের বিয়াবাইল গ্রামের (নালুহারা) ফুলেরদিঘীর মৃত ময়না মিয়ার ছেলে।
শনিবার (৪ জানুয়ারী) রাত ৯টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের আটগ্রাম স্টেশনের পূর্ব পাঁশে কাশেম কমিউনিটি সেন্টারের সামনে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজি চালক আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিক তার নাম ঠিকানা পাওয়া যায়নি।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে পুলিশী হেফাজতে নিয়েছে। এছাড়াও গাড়ি দু’টি পুলিশের হেফাজতে নেয়া হয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানিয়েছেন।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed