সিলেট-তামাবিল মহাসড়কের পাশ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কের জৈন্তাপুর উপজেলার ২নং লক্ষিপুর গ্রাম সংলগ্ন এলাকা হতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সালাউদ্দিন (৩৫) ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত খালেক মিয়ার পুত্র। তিনি গত ৭ বছর যাবৎ জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলা বাজার এলাকায় মসজিদ মার্কেটে স্যালুনের ব্যবসা করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৪ জানুয়ারি) রাতে তার চাচাতো বোনের বাসা থেকে রাতের খাবার শেষ করে ৪নং বাংলা বাজারে ফিরছিলেন সালাউদ্দিন।
রবিবার (৫ জানুয়ারি) ভোরে স্থানীয় এক ব্যাক্তি মহাসড়কের পাশে সালাউদ্দিনের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা জৈন্তাপুর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের মুখমন্ডল থেতলে যাওয়া রক্তাক্ত অবস্থায় ছিলো।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা কোন বেপোরয়া গতির গাড়ীর ধাক্কায় তার মৃত্যু হতে পারে। এছাড়াও মরদেহের আশপাশে কাঁচের টুকরো পাওয়া গেছে। এ সময় নিহত সালাউদ্দিনের পরনে কালো রংয়ের হুডি ও মেরুন রংয়ের প্যান্ট পরিহিত ছিলো।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশ, সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান উদ্ধার হওয়া মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed