সিলেটে কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে শনিবার (৪ জানুয়ারি) এসব চোরাচালানের মালামাল জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা মিনাটিলা, কালাইরাগ, বিছনাকান্দি, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, শ্রীপুর, বাংলাবাজার, লাফার্জ, প্রতাপপুর, পান্থুমাই এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, চিনি, কম্বল, গরু, বিয়ার, টারগেট ট্যাবলেট এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, পাথর ও শিং মাছ জব্দ করে। পাশাপাশি চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ ও ট্রাক আটক করা হয়েছে।
জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৮ লক্ষ ৯৭ হাজার ৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানের মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed