সিলেট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় দুই ভারতীয় নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
আটক দুই ভারতীয় নাগরিকরা হলেন ব্লোমিং স্টার (৩২)। তিনি ভারতের শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার ওয়ামলিংক এলাকার মৃত কয়াইতের ছেলে। অপর ব্যক্তির নাম লোকাস (৫৫)। তিনি ভারতের শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার বার্মন টিলা এলাকার মৃত গোমারু এর ছেলে।
বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোয়াইনঘাট সীমান্তের দমদমা নামক এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক ব্লোমিং স্টার (৩২) কে এবং কলাউরা নামক এলাকার সীমান্ত পিলার ১২৩৬ হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লোকাস (৫৫) কে আটক করা হয়।
অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটককৃত দুই ভারতীয় নাগরিককে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান বলে জানায় বিজিবি।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed