সাংবাদিক সালমান ফরিদের পিতার ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের পরিচিত মুখ সাংবাদিক সালমান ফরিদের পিতা বিশ্বনাথ উপজেলার কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী মহি উদ্দিন আহমদ (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
বুধবার (১ জানুয়ারি) ভোররাত ৪টা ৪৫ মিনিটের সময় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহি উদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন।
মৃত্যুকালে মহি উদ্দিন তিন ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বেলা ২টায় মরহুমের নামাজে জানাজা তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার গন্ধার কাপনে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
মহিউদ্দিন আহমদ ১৯৫৩ সালের ১৩ নভেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলার নরশিংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আনজুমানে আল ইসলাহের একনিষ্ঠ কর্মী ছিলেন। সংগঠনের কালিগঞ্জ বাজার আঞ্চলিক শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। কালিগঞ্জ বাজারে অবস্থিত আল ইর্শাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা।
সালমান ফরিদ দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান, দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed