বিমানের ভাড়া বৈষম্য দূর করার দাবি সিলেট বিভাগ গণদাবী ফোরামের
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বাংলাদেশ বিমানের বৈষম্যমূলক, অযৌক্তিক এবং অতিরিক্ত ভাড়া আদায় করায় উদ্বেগ প্রকাশ করে ভাড়া বৈষম্য দূর করার দাবি জানিয়েছে সিলেটের উন্নয়নমূলক সামাজিক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরাম।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে নগরীর সুরমা ম্যানশনে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই দাবি জানানো হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ-সভাপতি কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট শামীম হাসান চৌধুরী, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন প্রমুখ।
সিলেটের সঙ্গে ঢাকার যাতায়াতের কথা উল্লেখ করে বক্তারা বলেন, রাজধানীর সঙ্গে সিলেটের সড়ক ও রেলপথে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত দূরূহ হয়ে উঠেছে। বাসে যাতায়াতে কমপক্ষে ১০-১১ ঘন্টা সময় ব্যয় হচ্ছে। আন্তঃনগর ট্রেনগুলোতেও বগি সংকট, পানি ও লাইটের অভাব এবং ইঞ্জিন বিকল হওয়া নিত্যদিনের ঘটনা। এ অবস্থায় জনগণের দুর্ভোগ লাগবে ও সময় বাঁচাতে অনেকের ভরসা এখন আকাশ পথ। তবে আকাশ পথে যাতায়াতের ক্ষেত্রেও বিমান ভাড়া বৈষম্যের শিকার হতে হচ্ছে সিটিজেনদের।
বক্তারা আরও বলেন, জনগণের দুর্ভোগ নিরসনে সিলেট-ঢাকা অভ্যন্তরীন রুটে ফ্লাইটের বিকল্প নেই। তাই জনগণের দুর্ভোগ লাগবে বাংলাদেশ বিমানের ভাড়া বৈষম্য দূর করতে হবে।
এ সময় সিলেট-ঢাকা অভ্যন্তরীন রুটে ফ্লাইট বৃদ্ধিসহ সিলেট বিমানবন্দর আন্তর্জাতিক রুটে সকল বিদেশী এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট পরিচালনার অনুমতি প্রদানের দাবিও জানান বক্তারা।
Related News
সিলেটে দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতেরRead More
মূল্য ছাড়ের ঘোষণা দিয়ে প্রতারণা, সিলেটে ৪ কাপড়ের দোকানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সাইনবোর্ডে ৭০ শতাংশ মূল্য ছাড়ের ঘোষণা। কিন্তু বাস্তবে ছাড় দেওয়া হচ্ছে মাত্রRead More



Comments are Closed