সিলেটে ৮৯ পিস ইয়াবাসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কাষ্টঘর এলাকায় টাস্কফোর্সের অভিযানে মাদকসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ৮৯ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কাষ্টঘরের বাসিন্দা মৃত মথুয়া লালের স্ত্রী কেরাইয়া লাল (৭০) ও তাদের ছেলে উত্তম লাল (৫০)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম। এ সময় র্যাব-৯ এর ২টি টিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি টিম ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে রেস্টুরেন্ট ও বেকারিকে আড়াই লাখ টাকা জরিমানা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক রেস্টুরেন্ট ও বেকারিকে আড়াই লাখ টাকা জরিমানাRead More
সিলেটে বাস টার্মিনাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed