জাতীয় সরকারের দাবিতে সিলেটে ন্যাপ ভাসানীর মতবিনিময় সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগ ন্যাপ ভাসানীর উদ্যোগে চলমান রাজনৈতিক সংকট ও সর্বদলীয় জাতীয় একতা সরকারের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গদীপ মোসতাক ভাসানী চেয়ারম্যান, ন্যাপ ভাসানী ডা: এম জি কিবরিয়া, আহবায়ক ন্যাপ ভাসানী সিলেট বিভাগ শহিদুল হক নগরী, এম এ আলী জালালাবাদী, জামাল আহমদ ইমতিয়াজ রহমান, কবি কামাল আহমদ মো: আনোয়ার হোসেন তালুকদার, জাহাংগির আলম, মো বদরুল ইসলাম, মৌলানা গিয়েস উদ্দিন, মো: শরিফ আহমদ প্রমুখ।
প্রধান অতিথি বঙ্গদীপ মোসতাক আহমদ ভাসানী বলেন, ৫ আগস্ট উচিত ছিল আন্দোলনরত সকল রাজনৈতিক দলসমূহ নিয়ে আগস্ট বিপ্লবে অংশ গ্রহণকারী ছাত্র-জনতা, অভিভাবক সহ সবার সমন্বয়ের সর্বদলীয় জাতীয়একতা গঠন করা। আমরা এর রূপরেখাও ঘোষণা করেছিলাম। যারা একবার করে সরকারে ছিল এবং যাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ছিল সবার সমন্বয়ে এ জাতীয় সরকার গঠন করা উচিত ছিল। এতে করে দেশীয় ও আন্তর্জাতিকভাবে সকল সমস্যার সমাধানে ভারসাম্য রক্ষা হতে পারত।
তিনি বলেন, আমরা ন্যাপ ভাসানী পক্ষ থেকে ঘোষণা করতে চাই আমরা রাজনৈতিক ও সাংগঠনিক এবং সদস্য সংগ্রহ অভিযানে সারা দেশব্যাপী মত বিনিময় কর্মসূচি চালিয়ে যাবো। প্রেস বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ডিসি সারওয়ারকে প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রখ্যাত ওলী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ও দরগাহের আয়-ব্যয়েরRead More
সিলেট মহানগর জামায়াতের যুব বিভাগের মাদকবিরোধী দিবসের র্যালী
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের যুব ওRead More



Comments are Closed