Main Menu

সিলেটে থার্টি ফার্স্ট নাইটে ঘরে থাকতে মাইকিং

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ-২০২৫ উপলক্ষে সিলেটে অভিভাবকদের সর্তক করে প্রচারণা চালানো হচ্ছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে সিএনজি অটোরিকশা করে মাইকিং করে এ প্রচারণা হচ্ছে।

Manual6 Ad Code

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের সচেতন অভিভাবক সমাজের কথা উল্লেখ্য করে মাইকিংয়ে জানানো হচ্ছে- ‘থার্টি ফার্স্ট নাইট নামের অপ্রয়োজনীয় উৎসব উন্মাদনা থেকে দুরে থাকুন। উদযাপনের আড়ালে খুন ও ধর্ষণের মতো ভয়ঙ্কর সব ঘটনা ঘটে। আপনার সন্তানদের এ ধরণের অপ্রীতিকর পরিবেশ থেকে, সম্ভ্রমহানি থেকে দূরে রাখুন। তাদের সঠিকভাবে নির্দেশনা দিন। পরিবারের সাথে সময় কাটানোর গুরুত্ব বোঝান। বিশেষত ৩১ তারিখ বিকেল থেকে সারারাত তাদেরকে ঘরের ভেতর আগলে রাখুন। অপসংস্কৃতির প্রভাব এগিয়ে চলুন এবং সুস্থ ও গঠনমূলক সংস্কৃতির চর্চা করুণ। দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সরকার ও প্রশাসনকে সহযোগিতা করুণ।’

তবে এ ব্যাপারে প্রচারকারী সংশ্লিষ্ট কারো নির্দিষ্ট পরিচয় ও বক্তব্য পাওয়া যায়নি।

এদিক ৩১ ডিসেম্বর দিবাগত রাতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

Manual1 Ad Code

এক বিজ্ঞপ্তিতে এসএমপি কমিশনার মো. রেজাউল করিম জানান, ইংরেজি নববর্ষ (থার্টি ফার্স্ট নাইট) উপলক্ষ্যে সিলেট মহানগরের সকল প্রকার গান-বাজনা, বাদ্য-বাজনা, হর্ণ বাজানো, বাজি পোড়ানো, পটকা ফুটানো, ঢাক-ঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, বিস্ফোরক দ্রব্য বহন এবং মাদকদ্রব্যের দোকান বা পানশালা বন্ধ ও মাদকদ্রব্য বিক্রয় ও ব্যবহার পুলিশের পক্ষ থেকে নিষিদ্ধ করা হলো।

Manual3 Ad Code

এই নির্দেশনা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ থেকে পরদিন (বুধবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট মহানগরের সব এলাকার জন্য প্রযোজ্য। কেউ আইন অমান্য করলে বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এসএমপি কমিশনার।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code