Main Menu

লক্ষ্মণ সেনের মতো হাসিনা দলবল সহ পালিয়েছে: জাহিদ হোসেন

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করেছে। কিন্তু শেষ রক্ষা হয়নি। জনস্রোতে আওয়ামী লীগ ভেসে গেছে। আজও তাদের হদিস মেলেনি। কিন্তু তার প্রেতাত্মারা এখনো আমাদের মাঝে রয়ে গেছে। যার কারণে দেশের বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে। দেশে বিদেশে ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষের অধিকার হরণের চেষ্টা করছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় যে গণঐক্য হয়েছিলো সেটি ধরে রাখতে হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Manual4 Ad Code

জাহিদ হোসেন বলেন, গণঐক্যে যদি ফাটল ধরে এই ফাটল দিয়ে স্বৈরাচার প্রবেশ করার সুযোগ পাবে। কোন ভাবেই গণঐক্যে ফাটল ধরানো যাবে না।

ডা: জাহিদ হোসেন বলেন, স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে বিএনপির ৫০০ নেতাকর্মী শহীদ হয়েছে। ফ্যাসিস্ট সরকার সর্বক্ষেত্রে সীমাহীন লুটপাটের মাধ্যমে অর্থবিত্তের মালিক হলেও লজ্জায় পালিয়ে বেড়াতে হচ্ছে। নিজের ও দলের কৃতকর্মের কারনে লক্ষ্মণ সেনের মতো হাসিনাকে দলবলসহ পালিয়ে যেতে হয়েছে। পতিত স্বৈরাচারের পূর্বপুরুষেরাও ফ্যাসিবাদী রূপ ধারণ করেছিলো। তারা সবসময় মানুষের অধিকার হরণ করেছে।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, গণহত্যাকারীদের আগে বিচারের মুখোমুখি হতে হবে, তারপর জনগণ সিদ্ধান্ত নেবে তারা রাজনীতি করতে পারবে কি না। বিএনপি যে ৩১ দফা সংস্কারের রূপরেখা দিয়েছে সেটি জনগনের কাছে নিয়ে যেতে হবে।

Manual7 Ad Code

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিগত ১৭ বছর আন্দোলনের ফলে জনগণের বিজয় অর্জিত হয়েছে গত ৫ আগস্ট। জনগণের বিজয়ের মাধ্যমে শিশু ও গণহত্যাকারিরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। এখন আমাদের দেশকে গড়তে হবে। আমরা জনগনের মালিকানা জনগনকে ফিরিয়ে দিতে চাই। গত ১৭ বছর জনগন ভোটাধিকার হারা। তাদের ভোটাধিকার ফেরত দিয়ে জনগনের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে হবে। জনস্রোতে স্বৈরাচার শেখ হাসিনা ভেসে গেছে। এক্ষেত্রে তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। বাংলাদেশের মুক্তিকামী জনতা যে ইতিহাস তৈরি করেছে। তা পুরো পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি আরোও বলেন, আওয়ামী লীগ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে। তারা বাংলাদেশকে লুটপাট ও মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার কিছু দোসর এখনও দেশে রয়ে গেছে, যারা আবারো দেশকে আক্রমণ করতে পারে। বিএনপি দেশ ও দেশের মানুষের সামনে রাজনীতির কিছু মৌলিক বিষয় পরিবর্তনের ৩১ দফা প্রস্তাব উপস্থাপন করেছে।

তিনি বলেন, আমরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর যাবত গণতন্ত্র ভোটাধিকার পূর্ণরুদ্ধারের জন্য লড়াই করছি। আমরা এখোনো আন্দোলনে আছি, যতদিন জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে না পারবে ততদিন আন্দোলন অব্যাহত থাকবে। তাই ভোটাধিকারের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বক্তব্যের শুরুতে তিনি মরহুম মাহবুব আলী খান, খন্দকার আব্দুল মালেক ও এম সাইফুর রহমানকে স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং সিলেটের জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও আনসার আলীকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জোর দাবী জানান।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও আরিফুল হক চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী ও হাদীয় চৌধুরী মুন্নী, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

মতবিনিময় সভায় সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ, ৪২টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং যে সকল ওয়ার্ডে আহবায়ক কমিটি রয়েছে আহবায়কবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code