রুস্তমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র কম্বল বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার রুস্তমপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন ‘রুস্তমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে এলাকার সাড়ে তিন’শ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে রুস্তমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই কম্বল বিতরণ করা হয়।
বিশিষ্ট মুরব্বি আক্তার মিয়ার সভাপতিত্বে ও নুরমান আহমদের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুস্তমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি বশির আহমদ।
রুস্তমপুর জামে মসজিদের মোয়াজ্জিন হাফিজ সালেহ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুস্তমপুর জামে মসজিদের মুতাওয়াল্লী হাজী আব্দুল মছব্বির, বিশিষ্ট মুরব্বি আহমদুল ইসলাম চৌধুরী, সৈয়দ আতিকুর রহমান, তোতা মিয়া, ডা. আলমগীর চৌধুরী, কলিম উল্লা, রেজওয়ান আহমদ, গিয়াস উদ্দিন, ফখরুল ইসলাম, জসিম আহমদ, আব্দুল মুত্তাকিম চৌধুরী মাসুম, আলী আহমদ, আবুল মিয়া, মোহাম্মদ সানোয়ার আলী, ইউপি সদস্য মোজাম্মিল আহমদ, হোসাইন আহমদ, ফয়সল আহমদ আব্দুল মোমিন, শাহিন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন রুস্তমপুর জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আবুল কালাম আজাদী।
শেষে অতিথিবৃন্দ এলাকার সাড়ে তিনশ’ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠান আয়োজনে বিশেষ ভুমিকা রাখেন রুস্তমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র কোষাধ্যক্ষ আফজল হোসেন।
Related News
জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১২টি লিস্টার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেRead More
ফ্যাসিস্টদের সব ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে হবে: এমপি এমরান চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদেরRead More



Comments are Closed