বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আয়শা সিদ্দিকা আনয়া নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভার রামধানা কাড়ার পাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়শা সিদ্দিকা আনয়া রামধানা দক্ষিণপাড়ার মৃত সেবুল আহমেদ ও শিরিন সুলতানা সুমি দম্পতির একমাত্র সন্তান।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আয়শার মামা সাংবাদিক আক্তার আহমদ শাহেদ।
তিনি জানান, সোমবার সকাল ১০টার দিকে খারারপাড় গ্রামে তার নানা বাড়িতে পুকুরের পানিতে পড়ে যায়। পরে দ্রুত উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত মেডিকেল অফিসার সুনির্মল বিশ্বাস পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed