সিলেটে আবাসিক হোটেল থেকে ২ যুবতী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার কদমতলীর একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ২ যুবতীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কদমতলীর হোটেল সাগর রেস্ট হাউজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনা জেলার সদর থানার বেতহাটি এলাকার আব্দুর রহমানের মেয়ে শারমিন আক্তার (২০) ও নরসিংদীর পলাশ থানার চামড়াবর এলাকার নুরুল ইসলামের মেয়ে পারুল (৩০)। তারা দুজন ওই হোটেলে অবস্থান করে অসামাজিক কার্যকলাপ করে আসছিলো।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীদের সোমবার আদালতে প্রেরণ করা হবে।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed