Main Menu

সিলেটের আদালতে ছাত্রলীগের ২২ নেতাকর্মীর আত্মসমর্পণ

বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিলেটের বিশ্বনাথে আল হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুর মামলায় ছাত্রলীগের ২২ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এ তারা আত্মসমর্পণ করেন।

পরে শুনানী শেষে আত্মসমর্পণ করা ছাত্রলীগের ২২ নেতাকর্মীর মধ্যে ১৬ জনকে জামিন ও ৬ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালতের বিচারক ধ্রুব জ্যোতি পাল।।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট’ গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল)। শুনানীকালে আসামি পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট মিনহাজ গাজি ও অ্যাডভোকেট মাহমুফুর রহমান।

জেল হাজতে যাদের প্রেরণ করা হয়েছে তারা হলেন- রাজন আহমেদ অপু, জাকির হোসেন, কয়েস আহমেদ, মাসুদ আহমেদ রিপন ও আবুল মিয়া, ইমন আহমদ।

জামিন প্রাপ্তরা হলেন, বিশ্বনাথের জানাইয়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে সালেহ আহমদ রাজন, একই গ্রামের সমুজ আলীর ছেলে নাসির মিয়া, শফিক মিয়ার ছেলে কামরান আহমদ, আজিজুলের ছেলে নাহিদ আহমদ, আব্দুল আহমদের ছেলে ইসলাম আহমদ, হৃদয়পুর গ্রামের রুকন আলীর ছেলে আব্দুল বাতেন, একই গ্রামের শাহজাহান সিরাজের ছেলে রেজা মিয়া, নতুন বাজার এলাকার হেলাল আহমদ, জানাইয়া গ্রামের সমুজ আলীর ছেলে আবুল মিয়া, কামালপুর গ্রামের তোরাব আলীর ছেলে রাসেল আলী, নতুন বাজার এলাকার হাবিবুর রহমান হাবিব, জানাইয়া গ্রামের এলাই মিয়ার ছেলে জাকির মিয়া, একই গ্রামের রইস আলীর ছেলে আফিজ আলি, ঘাইয়াঘাইর গ্রামের নীরেশ বর্ধনের ছেলে মিঠুন বর্ধন, দক্ষিণ মসুলা গ্রামের অজফর আলীর ছেলে জমির আলী ও দৌলতপুর গ্রামের আলী আকবর মিলনের ছেলে ইমরান আহমদ।

অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) জানান, এ মামলায় আত্মসমর্পণ করা বিশ্বনাথ ছাত্রলীগের ২২ নেতাকর্মী জামিন চাইলে আদালত ১৬ জনের জামিন মঞ্জুর করেন এবং ৬ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ মামলায় আগে ৫ জন গ্রেফতার করা হয়েছে ও ৪ জন জামিনে রয়েছেন।

Share





Related News

Comments are Closed