সিলেটে ৩৪০ বস্তা ভারতীয় চিনিসহ তিনজন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরে পুলিশের অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় চিনিসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাসেল মিয়া (৩৩), মো. জুবেল আহমদ(২৫) ও মরন বেপারী (২৩)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ অভিযান পরিচালনাকালে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার আওতাধীন বন্দরবাজারস্থ মশরাফিয়া রেষ্টুরেন্টের সামনে চেকপোষ্ট পরিচালনা করে ঐ তিন যুবককে গ্রেপ্তার করা হয়।
এসময় একটি ট্রাক, ৩৪০ বস্তা ভারতীয় চিনি, যার আনুমানিক মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করে তাদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed