Main Menu

জৈন্তাপুরে ডোবা থেকে লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সারিঘাট বাজারের পাশে দক্ষিণ সারিঘাটে ডোবা থেকে একজন অজ্ঞাত পুরুষের লাশ পাওয়া গেছে।

স্থানীয়দের খবরের ভিত্তিতে শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে থানাপুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান।

তিনি বলেন- লাশটি উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় জানা যায়নি, শনাক্তকরণে কাজ করছে পুলিশ।

 

Share





Related News

Comments are Closed