জকিগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাকিল আহমদ (২০) নামে তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক শাহাদাত হোসেন (২২)।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত আটটার দিকে জকিগঞ্জের শরীফগঞ্জ এলাকার হাসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিতহ শাকিল আহমদ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দি মোকাম মহল্লার জয়নাল আহমদের ছেলে এবং আহত আরোহী একই গ্রামের মো. সোহাগের ছেলে শাহাদাত হোসেন।
জানা যায়, শাহাদাত হোসেন তার বন্ধু শাকিল আহমদকে নিয়ে কালিগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তার মোটরসাইকেলের পেছনে বসা শাকিল আহমদ ছিটকে পড়ে মারা যায় এবং শাহাদাত হোসেন আহত হয়। পরে স্থানীয়রা আহত শাহাদাত হোসেনকে উদ্ধার করে সিলেটের রাগীব রাবেয়া হাসপাতালে ভর্তি করেছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করতে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed