র্যাবের অভিযানে ২২৫ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থেকে ২২৫ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয়েছে।
র্যাব-৯, এর ব্রাহ্মণবাড়িয়া (সিপিসি-১-এর একটি আভিযানিক দল শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা থেকে ১৫৫ বোতল ফেনসিডিলসহ নয়ন খান (২০) এক মাদক কারবারিকে আটক করে। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার গোপালপুর গ্রামের মো. মোহন খানের ছেলে।
অপরদিকে এই ক্যাম্পের আরেকটি দল রোববার ( ২২ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন সিংগারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭০ বোতল ফেনসিডিলসহ মো. নিঝুম মিয়া (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করে। তিনি উথারিয়াপাড়া (সরদার বাড়ী)-এর মো. সাজু মিয়ার ছেলে।
পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসব তথ্য জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিহুর রহমান সোহেল।
Related News
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় ওভারটেক করতেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের জালে ৮ অনলাইন জুয়াড়ী
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: তারা সবাই অনলাইনে জুয়া খেলায় মত্ত থাকতেন। তবে শেষRead More



Comments are Closed