সিলেট-সুনামগঞ্জ সীমান্তে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তাদের ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র জোয়ানরা এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, রোববার (২২ ডিসেম্বর) ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, সোনালীচেলা, নোয়াকোট, সোনারহাট, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই, মিনাটিলা, প্রতাপপুর, ডিবিরহাওড় এবং তামাবিল বিওপি’র জোয়ানরা অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ সানগ্লাস, চকলেট, গরু, মহিষ, গরুর মাংস, চিনি, কমলা, বিভিন্ন প্রকার ক্রীম, অলিভ অয়েল ও ফুচকা এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করে।
এছাড়া চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করে বিজিবি।
জব্দকৃত চোরাই মালামালের আনুমানিক মূল্য ৮৮ লাখ ৯৯ হাজার ৩৭০ টাকা।
৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান- সীমান্ত এলাকা নিরাপদ রাখাতে ও চোরাচালান ঠেকাতে এমন অভিযান অব্যাহত থাকবে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed