সিলেটে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পৃথক অভিযানে গরু-মাছসহ ৩ কোটি ২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শনিবার (২১ ডিসেম্বর) সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পৃথক অভিযানে এসব ভারতীয় চোরাচালান জব্দ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিছনাকান্দি, কালাইরাগ, লাফার্জ, কালাসাদেক, শ্রীপুর, প্রতাপপুর, নোয়াকোট, সোনারহাট, দমদমিয়া, বাংলাবাজার এবং উৎমা অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, বিভিন্ন ধরনের গজ কাপড়, গরু, চিনি, ফুচকা, জিরা, কিসমিস ও বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ, মোবাইল, চোরাচালানে ব্যবহৃত ইজিবাইক জব্দ করা হয়। যার বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।
এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানি মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ##
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed