কোম্পানীগঞ্জে হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কোম্পানীগঞ্জে হাওর থেকে আতাউর রহমান আতাই (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার ইছাকলস ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের বিলেরখড় হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আতাই মিয়া পুটামারা গ্রামের পশ্চিম পাড়া মৃতো বশির মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে পুটামারা বাজারে যান আতাই ও তাকে বাজারে দেখা যায়। তারপর থেকে আর কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে বোরো ক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তবে তাকে কি কারণে হত্যা করা হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed