কমলগঞ্জে নবান্নের আমেজে কৃষকের হালখাতা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ভিন্ন আমেজে কৃষকের হালখাতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর থেকে উপজেলার আদমপুর ইউনিয়নের সার ও কীটনাশক ব্যবসায়ী কৃষক আব্দুল মতিনের বাড়ির উঠোনে বিভিন্ন গ্রামের কৃষকরা জমায়েত হয়ে হয়ে ভূরিভোজে অংশগ্রহণ করেন।
এ সময় তারা আব্দুল মতিনের দোকানের বকেয়া টাকা পরিশোধ করেন। পরে ঘরে বানানো নতুন চালের বাহারি পিঠা দিয়ে তাদের আপ্যায়ন করা হয়। পাশাপাশি কৃষক মতিনের কন্ঠে চলে জারী গান, নবান্ন ও দেশের গান। নবান্নের আমেজে অন্য রকম এ হালখাতা অনুষ্ঠান ও কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি,এম, সাদিক আল শাফিন।
কৃষক গোলাম রসুল ওলীর সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক দীপেন কুমার সিংহ, কমলগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, এগ্রোস্যাল লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ সেলস্ ওয়ারেস হোসেন রকি প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারি আব্দুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষক আব্দুল মতিন ও সাদেক হোসেন।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed