শ্রীমঙ্গলে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র্যালী অনুষ্ঠিত
সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল র্যালী অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শ্রীমঙ্গল উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা কৃষকদলের আহবায়ক সৈয়দ মোস্তাকিন আলী ও সদস্য সচিব মোঃ তাজু মিয়ার নেতৃত্বে শ্রীমঙ্গল পৌরসভার সম্মুখ থেকে র্যালী শুরু হয়ে সিলেট-মৌলভীবাজার সড়ক প্রদক্ষিণ শেষে র্যালীটি জাতীয়তাবাদী কৃষক দল মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত র্যালীতে যোগ দেয়।
এসময় কৃষক দলের শত শত নেতাকর্মী র্যালীতে অংশগ্রহণ করেন। নেতা কর্মীদের বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শ্লোগানে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed