সাবেক ৫ এমপি ও তাদের পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাবেক পাঁচ সংসদ সদস্য ও তাদের পরিবারের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বে প্রথম কমিশন সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই যা আদালতে পাঠানো হবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
যাদের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন- ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের সাবেক সদস্য নূর নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহির, নোয়াখালী-১ আসনের সাবেক সদস্য এইচ এম ইব্রাহিম ও লক্ষীপুর-২ আসনের নুর উদ্দিন চৌধুরী নয়ন।
অনুমোদিত সিদ্ধান্তে একই সঙ্গে তাদের স্ত্রী ও ছেলে-মেয়ের ক্ষেত্রেও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছে।
তাদের বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাতসহ দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed